নিজস্ব প্রতিবেদক:
গত ৩০-৭-২০২৩ মাটির মা ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যালয় ও কেন্দ্রীয় মায়ের ঘর টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলা র শালিয়াবহ – বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ থেকে “আন্তর্জাতিক সাহিত্য মহাসভা” ২০২৩ স্বর্ণ পদক প্রদান করা হয়। বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদের চেয়ারম্যান জনাব নিহার রঞ্জণ দেবনাথ মানবিক ও সাহিত্য নিয়ে কাজ করার জন্য সেরা কবি ও সংগঠক হিসেবে তাকে পদক টি প্রদান করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন ভারত থেকে আগত কবি ও সংগঠক জাকির হোসেন এবং কবি ও সাংবাদিক শরীফ উদ্দিন।
বিশ্ব মানবধর্ম কাব্যগ্রন্থ, সার্টিফিকেট , উত্তরীয় পড়িয়ে ভারতবর্ষের পক্ষে সম্মান জানানো হয় মতিয়ারা মুক্তা কে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট থেকে আগত কবি সংগঠক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং মাটির মা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি,টাঙ্গাইল জেলা কমিটি, ময়মনসিংহ জেলা কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal