সর্বশেষ :
Home / সারাদেশ / ১০ বছর সালথা উপজেলা যুবলীগের সম্মেলন কাল

১০ বছর সালথা উপজেলা যুবলীগের সম্মেলন কাল

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

দীর্ঘ ১০ বছর পর ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৩১ জুলাই) বেলা ৩টা জেলা পরিদষদ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। উপজেলা সদরজুড়ে শোভা পাচ্ছে পদপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুন ও তোরণ। সভাপতি সম্পাদক পদ পেতে পদপ্রত্যাশীরা মরিয়া হয়ে তদবির লবিং চালিয়ে যাচ্ছে দলীয় হাইকমান্ডের নেতাদের কাছে। তাছাড়া নেতাকর্মীদের সমর্থন পেতে চায়ের দোকানে চলছে দলে দলে আড্ডা।

এবার নতুন কমিটির সভাপতি পদ পেতে জোর লবিং চালাচ্ছে বর্তমান কমিটির সভাপতি খায়রুজ্জামান বাবু, সহসভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান মো. ইশারত হোসেন, যুবলীগ কর্মী সোহেল রানা ফরহাদ ও মনির মোল্যা। সাধারন সম্পাদক পদ পেতে লবিং চালাচ্ছে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. বাদল হোসেন, যুবলীগ কর্মী সোহেল মাহমুদ, সায়েম হোসেন টিটন, শেখ সুমন ও বাকী বিল্লাহ।

গত ১৯ জুলাই ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সালথা উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়। ২০১৩ সালের ডিসেম্বর মাসে সালথা উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি খায়রুজ্জামান বাবু ও সাধারন সম্পাদক করা হয় বেলায়েত হোসেনকে। ২০১৬ সালের ডিসেম্বর মাসে ওই কমিটির মেয়াদ শেষ হলেও তারপর পেরিয়ে যায় ৭টি বছর।

সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে সালথা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু বলেন, দীর্ঘ ১০ বছর পর সালথা উপজেলা যুবলীগের সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলন সফল করার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী এমপি। এ ছাড়াও কেন্দ্রীয় ও জেলা যুবলীগের নেতারা উপস্থিত থাকবেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!