আব্দুল আল মামুন, বিশেষ প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ;-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে দৌলতপুর উপজেলা মৎস্য অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় দিন ২৫জুলাই মঙ্গলবার পোনা অবমুক্ত করন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,অনুষ্ঠানের আয়োজক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-কৃষি অফিসার মোঃ রেজাউল হক,সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য চাষি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
projonmo21.com Popular bangla online newsportal