সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু

কালীগঞ্জে মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কালীগঞ্জ উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন মসজিদের কাষ্ট পাইলিংয়ে মর্টার মিশ্রণের মাধ্যমে নির্মাণ কাজের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান।

মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া ভিত্তিপ্রস্তর নির্ধারিত স্থানে গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী, ঠিকাদারী প্রতিষ্ঠান মুক্তা কন্সট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর নিয়ে মডেল মসজিদের কাজের সূচনা করেন ইউএনও মো.আজিজুর রহমান।

এই সময় গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী শাওন চৌধুরী ইউএনও কাজের সার্বিক প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ও সংশ্লিষ্টদের কাজের গুণগত মান বজায় রাখার অনুরোধ করেন।

তিনি বলেন, “সারাদেশে ইসলামি ভ্রাতৃত্ব ও প্রকৃত মূল্যবোধের প্রচার ও দীক্ষাদান এর অন্যতম উদ্দেশ্য এই মডেল মসজিদ নির্মাণ প্রকল্প। এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম স্বপ্নের প্রকল্প।”

উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির আন্তরিক প্রচেষ্টার ফলে দীর্ঘদিনের জায়গা সংক্রান্ত জটিলতা নিরসন হয়। গত জুন মাসে বাংলাদেশ রেলওয়ে মডেল মসজিদটি নির্মাণের জন্য গণপূর্ত অধিদপ্তরের নিকট জায়গা হস্তান্তর করেন। আগামী বছরের আগস্ট মাসে মসজিদটির নির্মাণ কাজ শেষ হবে মর্মে ঠিকাদারী প্রতিষ্ঠান আশা করা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;