সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় গোলনা ইউপি উপ-নির্বাচনে জাহেদ আলী চেয়ারম্যান নির্বাচিত

জলঢাকায় গোলনা ইউপি উপ-নির্বাচনে জাহেদ আলী চেয়ারম্যান নির্বাচিত

 

 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ

 

 

নীলফামারীর জলঢাকায় গোলনা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রাথী অধ‍্যক্ষ জাহেদ আলী চেয়ারম্যান নির্বাচিত।

 

সোমবার ১৭ জুলাই উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদ উপনির্বাচন শান্তিপূর্ন ভাবে সকাল ৮টা- বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।

 

আর গোলনা ইউনিয়নের এই উপ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকার মাঝি অধ্যক্ষ জাহেদ আলী ৯ হাজার ৩ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান কামরুল আলম কবীর (অটোরিস্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ২ শত ভোট।

 

এদিকে  নির্বাচন সুষ্ঠু ও আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রশাসন পুলিশ,বিজিবি,র্যাব আনছার বিডিপি সদস্যদের নিয়োজিত করে।

 

 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গোলনা ইউপি উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে ১ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত, বাকী ৬ জন সতন্ত্র প্রার্থীদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে আজিজুল ইসলাম পেয়েছেন ৫২৪ টি ভোট,রফিকুল ইসলাম চশমা প্রতীক নিয়ে ৪০৬ টি,নুরুল ইসলাম আনারস প্রতীকে ৩৫১ টি,এফ এম মনসুর আলী টেবিল ফ‍্যান প্রতীকে ২৪০টি,সাখাওয়াত হোসেন ঘোড়া প্রতীকে ১০ টি ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সামসুল আযম বলেন,কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু হয়েছে। উল্লেখ্য যে,গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমানের মেয়াদ শেষ না হতেই মারা যাওয়ায় এই উপ নির্বাচন। ছোট ভাইয়ের জায়গায় বড় ভাই নির্বাচিত হওয়ায় আনন্দিত গোলনা ইউনিয়নের ভোটাররা।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন  সবার সহযোগিতায নির্বাচন  সুন্দর ও সুষ্ঠু  হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;