সর্বশেষ :
Home / সারাদেশ / প্রধানমন্ত্রী‌কে কটু‌ক্তির প্রতিবা‌দে সালথায় বি‌ক্ষোভ মি‌ছিল

প্রধানমন্ত্রী‌কে কটু‌ক্তির প্রতিবা‌দে সালথায় বি‌ক্ষোভ মি‌ছিল

 

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নি‌য়ে কটু‌ক্তি, দেশ‌বি‌রোধী বিএন‌পি জামা‌তের নৈরাজ‌্য, তান্ডব ও পু‌লি‌শের উপর হামলার প্রতিবা‌দের সালথায় বি‌ক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
বাংলা‌দেশ আওয়ামীলী‌গের কেন্দ্রীয় উপ-কমি‌টির সদস‌্য মো: ছা‌ব্বির হো‌সে‌নের নেতৃ‌ত্বে মঙ্গলবার (৬ সে‌প্টেম্বর) বিকা‌লে উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে এই প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়। এর আ‌গে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল উপ‌জেলা সদর বাজার থে‌কে প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে এ‌সে প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

প্রতিবাদ সমা‌বে‌শে বাংলা‌দেশ আওয়ামীলী‌গের কেন্দ্রীয় উপ-কমি‌টির সদস‌্য মো: ছা‌ব্বির হো‌সে‌ন ব‌লেন,

ফরিদপুরের নগরকান্দায় উপজেলা বিএনপির আয়োজনে এক সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু প্রধানমন্ত্রী‌কে নি‌য়ে কটু‌ক্তি ক‌রেন অামরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সালথা নগরকান্দা মা‌টি‌তে বিএনপি-জামায়াতকে কোন ধর‌নের নৈরাজ্য কর‌তে দেওয়া হ‌বে না। সেখানেই এই ধর‌নের নৈরাজ‌্য হ‌কে সেখা‌নের প্রতিরোধ গ‌ড়ে তুলা হ‌বে।

তি‌নি আরও ব‌লেন, বাংলা‌দে‌শের উন্নয়‌নে শেখ হা‌সিনার কোন বিকল্প নেই। আ‌মি শেখ হা‌সিনার একজন ক্ষুদ্র কর্মী হিসে‌বে এই সকল নৈরাজ্যের ঘটনা ঘট‌লে এর প্রতিবাদ কর‌বো। উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি-জামায়াত পরিকল্পিভাবে সহিংসতা করছে। কোনোভাবেই তাদের এই অপতৎপরতা মেনে নেওয়া হবে না।

এছাড়া দেশ‌বি‌রোধী বিএন‌পি জামা‌তের নৈরাজ‌্য, তান্ডব ও পু‌লি‌শের উপর হামলাকারী‌দের দ্রুত গ্রেপ্তা‌রের দা‌বি জানান হয় প্রতিবাদ সমা‌বেশ থে‌কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!