সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় একাধিক মামলার আসামী মাদক সম্রাট লেলিন গ্রেফতার

জলঢাকায় একাধিক মামলার আসামী মাদক সম্রাট লেলিন গ্রেফতার

 

জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীর জলঢাকায় একাধিক মামলার আসামি মাদক সম্রাট লেলিন গ্রেপ্তার।

 

শনিবার দুপুরে একাধিক মামলার আসামী মাদক সম্রাট লেলিন ইসলাম (৩৫) কে দুন্দিবাড়ী সাইডেপাড় এলাকা থেকে আটক করেছে থানাপুলিশ।

 

সে বালাগ্রাম ইউনিয়নের চাওরাডাঙ্গী এলাকার মোফাজ্জল হোসেন মেম্বারের পুত্র।

 

থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলমের নেতৃত্বে এসআই আক্তারুজ্জামান, এস.আই গোলজার হোসেন, এএসআই মামুন, এএসআই মাইদুল সঙ্গীয় ফোর্সসহ একটি টিম দুন্দিবাড়ী ব্রীজপাড় এলাকায় অভিযান  চালিয়ে মাদকসহ সেবনরত অবস্থায় তাকে হাতে-নাতে আটক করেন। এদিকে তার দেহ তল্লাশী করে ২ পুড়িয়া হেরোইন, ২ পিচ ইয়াবা ও ৪ পিচ গাঁজার পুড়িয়া পাওয়া যায়। পরে তাকে ভ্রাম্মান আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম তাকে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।

 

জানাযায মাদক সম্রাট লেলিনের বিরুদ্ধে ২১ টি মাদক ও চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

 

জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত একজন দুর্দান্ত টাইপের। অনেক কৌশল খাটিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;