জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ এর চূড়ান্ত অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে ঠাকুরগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এ শোভাযাত্রাটি জেলা পরিষদ বিডিহল প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
projonmo21.com Popular bangla online newsportal