সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে পাঁচ শতাধিক গাছের চারা রোপন

কালিয়াকৈরে পাঁচ শতাধিক গাছের চারা রোপন

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর শাহাজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে
বুধবার প্রায় পাঁচ শতাধিক বৃক্ষ রোপন করেছেন। উপজেলার পূর্বচান্দরা,
আন্ধারমানিক আব্দুল্লাহ মডেল স্কুল, সফিপুর মালেক মেমোরিয়া স্কুলের মাঠে এ
বৃক্ষ রোপন কর্মসুচী পালন করা হয়।

পূবচান্দরা একটি মসজিদের মাঠে দুপুরের
দিকে বৃক্ষ রোপন থেকে উপস্থিত গ্রামবাসী ও মুসুল্লিদের উদ্যোশে বক্তৃতা করেন
সফিপুর শাহাজাল ইসলামী ব্যাংকের এভিপি এন্ড ম্যানেজার মোঃ রাকিবুল ইসলাম,
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ উজ্জমান বাদশা, ব্যাংকের ডেপুটি ম্যানেজার মোঃ
জাইতুল হক, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আব্দুল মালেক আকাশ, দোকান মালিক
ব্যবসায়ী মোঃ রাসেল কবীর হেলাল। বক্তারা জলবায়ু পরিবর্তনের জন্য প্রতি বাড়ীতে
প্রতি বছর কমপক্ষে ৩-৪ টি বিভিন্ন প্রজাতির চারা রোপনের আহবান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!