সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ উপজেলায় কোনো এনজিও কী ধরনের কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের সুবিধাভোগীর সংখ্যা কত এসব তথ্য জানার জন্য এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রতি মাসের ৫ তারিখের মধ্যে এনজিও’র কর্ম এলাকা, কর্মের ধরন, সুবিধাভোগীর সংখ্যা, অর্থ প্রাপ্তির উৎস তথ্য সম্বলিত প্রতিবেদন ছক উপজেলা নির্বাহী অফিসে দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এসএম মনজুর-এ-এলাহী, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহিরউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার মো.শাহাদৎ হোসেনসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;