হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ভবেশ চন্দ্র রায় (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
১০ জুলাই সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠায়।
এর আগে রোববার ৯ জুলাই রাত ১১টার দিকে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের রাজবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভবেশ চন্দ্র রায় ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভবেশ চন্দ্র রায় ওই ইউনিয়নের ডিয়াবাড়ি বাজারে তাঁর বাবার সঙ্গে মিষ্টির দোকানে কাজ করতেন।
গতকাল রবিবার রাত ১১ টারদিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার বাড়ির এলাকার মিনাল চন্দ্র রায়ের বাড়ির সামনে আসলে তাকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কে বা কাহারা এলোপাতাড়ি কোপায়।
এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোক্তারুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
projonmo21.com Popular bangla online newsportal