সর্বশেষ :
Home / সারাদেশ / সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে খুলনার বিক্ষোভ মিছিল সমাবেশ

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে খুলনার বিক্ষোভ মিছিল সমাবেশ

 

শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া খুলনা প্রতিনিধি।

 

সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে দিঘলিয়া উপজেলার চৌরাস্তার মোড়ে ও দিঘলিয়া মজিদ কলেজে সংলগ্ন তেতোল তলা সহ দিঘলিয়ার বেশ কিছু স্থানে, ওলামায়ে মশায়েখ কমিটি দিঘলিয়া উপজেলা শাখা কর্তিক আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ আয়োজিত হয়।

 

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে

খুলনা দিঘলিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলায় জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন শতশত মুসল্লি।

 

এ সমায় সকল মসজিদের মুসল্লিরা প্রতিবাদ জানানোর জন্য একত্রিত হন মহাগ্রন্থ আল কুরআন এর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমরা সকলে সুইডেনের পণ্য বর্জন করি সহ,বিভিন্ন স্লোগান দেয়।

 

সমাবেশে বক্তারা কোরআন অবমাননার প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা ও দেশটির রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানান।

এছাড়া আগামী সংসদ অধিবেশনে কোরআন অবমাননার প্রতিবাদে নিন্দা প্রস্তাবের জোর দাবি জানান।

 

পাশাপাশি জাতিসংঘকে অবহিত করার দাবিও জানান বক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!