দেলোয়ার হোসেন সিকদার।
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে শিশু মুসা ওরফে রাফির হত্যাকারী মহর হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত রাফির স্বজন ও এলাকাবাসী। কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ৭ জুলাই শুক্রবার দুপুর ২ টায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাসেম, নিহত মোসা ওরফে রাফির বাবা শামীম ও স্হানীয় আব্দুল মান্নান প্রমূখ।
এ সময় বক্তারা সরকারের কাছে শিশু মুসা ওরফে রাফির হত্যাকারী মহর হোসেনের দ্রুত ফাঁসির দাবি জানান।উল্লেখ্য গত ২৭ জুন সকাল ১০ টার দিকে হত্যাকারী মোহর শিশু মুসা ওরফে রাফিকে চকলেট আইসক্রিম কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে তাকে অপহরণ করে এবং অপহরণের কিছুক্ষণ পরেই আসামী মহর হোসেন শিশু মুসা ওরফে রাফিকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ স্থানীয় কালামপুর বনের ভেতর ফেলে চলে যায়। এ ব্যাপারে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে ওই দিনই পুলিশ রাফিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে মাঠে নামে। এক পর্যায়ে আসামী মোহরকে গ্রেফতার করলে তার দেখানো স্থান হইতে শিশু মুসা উরফে রাফির মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামি মোহর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তার বিরুদ্ধে মামলা নিয়ে তাকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
projonmo21.com Popular bangla online newsportal