কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে পুকুর থেকে মাহিম (১১) নামে এক শিশুর মরদেহে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামে শিশুর নিজবাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার (৫ জুলাই) বিকেলে শিশুটি খেলতে গিয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফায়েজুর রহমান।
নিহত শিশু উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের সোয়াইফ হোসেনের ছেলে।
ওসি জানান, বুধবার বিকেলে মাহিমকে বাড়ির লোকজন বাড়িতে না পেয়ে, নিকটতম আত্মীয়-স্বজনদের বাড়িঘরে খোঁজখবর নেয়া হয়। তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয় । বৃহস্পতিবার সকালে প্রতিবেশী এক শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে মাহিমকে ভাসতে দেখে বাড়িতে খবর দেয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর মরদেহ উদ্ধার কর। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়ধীন রয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তা।
projonmo21.com Popular bangla online newsportal