কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.আজিজুর রহমান। ‘ গাছ লাগিয়ে যতœ করে সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই ¯েøাগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের উত্তর ও দক্ষিণ পাশে ফলজ, বনজ ও ঔষধি জাতের বেশকিছু বৃক্ষরোপন করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উপজেলা এলজিইডি অফিসের সামনে ইউএনও একটি চারা গাছ লাগিয়ে বৃক্ষরোপনের কার্যক্রম শুরু করেন। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা প্রকৌশলী মো.বেলাল হোসেন সরকার, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সানজিদা আহমেদ, জাতীয় মহিলা সংস্থার উপজেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার জেসমিন বেগমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপজেলা পরিষদ প্রাঙ্গণের দুই পাশে একটি করে বৃক্ষরোপন করেন।
প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অকি্রাজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা চত্বরে এই বৃক্ষরোপনের মূল উদ্দেশ্য বলে জানান বৃক্ষপ্রেমী ইউএনও মো.আজিজুর রহমান।
projonmo21.com Popular bangla online newsportal