হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা পাড়ের সড়কের বেহাল অবস্থা।
বুধবার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তিস্তার পাড়ের কুটিপাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় শহর রক্ষা বাধ থেকে নদীর পাড় যাওয়ার সড়ক ও সেতুটি গত তিন বছর আগের বন্যায় ভেঙ্গে যাওয়ায় প্রতিবছর বন্যা ও বর্ষার সময় সড়কটি সহ আশেপাশের এলাকায় পানিতে প্লাবিত হওয়ায় ওই এলাকার মানুষ পানি বন্ধি হওয়া সহ সড়কটি মেরামত না করার ফলে মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান,সড়কটি বন্যায় ভেঙ্গে যাওয়ার পর আমরা এলাকাবসী নিজ উদ্দ্যোগে সড়কটিতে বালু ফেলেে মেরামত করি কিন্তু তা বন্যায় আবারও ভেঙ্গে যাওয়ায এ অবস্থা।সড়কটি মেরামত করার জোর দাবী জানান।
স্থানীয় ইউপি সদস্য জানান সড়কটি মেরামত করতে সরকারের সহযোগিতা দরকার,তাছাড়া আমাদের বাজেট নাই।তবে চেষ্টায় আছি।
projonmo21.com Popular bangla online newsportal