সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে শিল্প ও সংস্কৃতি বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত

কালীগঞ্জে শিল্প ও সংস্কৃতি বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ, সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এপিএ’র নির্ধারিত কর্মসূচির আলোকে গাজীপুরের কালীগঞ্জে শিল্প ও সংস্কৃতি বিষয়ক লেকচার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

লেকচার ওয়ার্কশপে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমি সভাপতি মো. আজিজুর রহমান।

ওয়ার্কশপ প্রশিক্ষক হিসেবে ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর, গাজীপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমীন জাহান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সদস্য সচিব মানস কুমার গুণ, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক রফিক সরকারসহ স্থানীয় অর্ধশতাধিক সাংস্কৃতিককর্মী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!