সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে নারীসহ অটোরিকশা ছিনতাইকারী  চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কালিয়াকৈরে নারীসহ অটোরিকশা ছিনতাইকারী  চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় অভিযান চালিয়ে  নারীসহ অটোরিক্সার ছিনতাইয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫জুলাই) ভোররাতে উপজেলা তেলিরতলা এলাকা থেকে ছিনতাইকারীর মূলহোতা আলহাজকে গ্রেফতার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গায়হাটি গ্রামের বোধো খন্দকারের ছেলে আলহাজ খন্দকার (৩৭)। তিনি উপজেলার তেলিচালা এলাকার শফিকের বাড়ির ভাড়াটিয়া।
কালিয়াকৈর উপজেলার মুদিপাড়া গ্রামের
মেছের উদ্দিনের ছেলে হাসিম শিকদার (৩৫)।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার টিকরকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪২)।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বগপতি গ্রামের ইউসুফ আলীর ছেলে জেনারুল হক (৪২)।
কালিয়াকৈর উপজেলার বামনদহ গ্রামের আবেদ আলীর স্ত্রী সালমা বেগম(৪০)।
পুলিশ জানায়, গত ৩ জুন কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে একটি অটোরিকশা গরু কিনার কথা বলে ভাড়া করে বামনদহ এলাকায় সালমা আক্তারের বাড়ি নিয়ে যায় ছিনতাইকারীর মূলহোতা আলহাজ। বাড়িতে পৌছালে সালমাসহ ছিনতাইকারীর ৪ সদস্য মিলে কৌশলে অটোরিক্সাচালক ফয়সালকে জুসের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় । কয়েক ঘন্টা পর ফয়সালের জ্ঞান ফিরলে অটোরিকশা না পেয়ে ডাক- চিৎকার করতে থাকে। পরে বাড়ির আশপাশের  লোকজন এগিয়ে আসে। পরে অটোরিক্সা চালক ফয়সাল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন ।
 মামলার তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তি ব্যবহার করে গেলো  রাতে উপজেলার তেলিরচালা এলাকা থেকে ছিনতাইয়ের মূল হোতা আলহাজকে গ্রেফতার করে। আসামির তথ্য মতে পুলিশ রাতভর অভিযান করে ছিনতাইকারীর বাকি ৪জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিদের তথ্য ভোরে গাজীপুরের বাসন এলাকা থেকে অটো রিক্সাটি উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আকবর আলী খাঁন জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আসামিদের গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!