সর্বশেষ :
Home / সারাদেশ / মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা ও উত্তোলন 

মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা ও উত্তোলন 

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

ঘোষিত তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই।

 

১৯-২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের।

 

২২-২৪ সেপ্টেম্বর আপত্তি নিষ্পত্তি। ২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ এবং।

 

১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

আগামী ১৭ অক্টোবর ভোট গ্রহণের দিন রেখে তফশিল ঘোষণা করা হয়। ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। এবং ভোট হবে ইভিএম-এ।

 

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আরা হীরা। সোমবার দুপুরের দিকে শামীম আরা হীরা মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে দলীয় কার্যালয় মনোনয়নপত্র জমা দেন।

 

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক গোলাম রসূল ।

 

সোমবার দুপুরের দিকে গোলাম রসুল মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। গত নির্বাচনে গোলাম রসুল মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষ হওয়ার পর তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

আসন্ন মেহেরপুর জেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ইমতিয়াজ হোসেন মিরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!