নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর কালামপুর এলাকায় সোমবার সকালে
মোহাম্মদ মুসা ওরফে রাফি (৪) নামের এক শিশু অপহৃত হয়েছে। অপহরণের সাথে
জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী মহির উদ্দিন (৪০) নামের এক যুবককে
আটক করে পুলিশে দিয়েছেন। এঘটনায় অপহৃত শিশুর বাবা মোঃ শামীম হোসেন
বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দিয়েছেন। এঘটনায় পুলিশ
তৎপরতা চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধারের চেষ্টা করছেন বলে পুলিশ জানিয়েছেন। তবে
অপহৃত মোহাম্মদ মুসা ওরফে রাফির চাচা মোঃ আল আমিন জানান, এখন পর্যন্ত
কেউ মুক্তিপণ চেয়ে ফোন করেনি।
এলাকাবাসী,পুলিশ ও অপহৃতের পরিবারের সদস্যরা জানান, উপজেলার উত্তর কালামপুর
গ্রামের মোঃ শামীম হোসেনের ছেলে মোহাম্মদ মুসা ওরফে রাফি বাড়ীর পাশে
সকালে খেলা করছিল। চাচা আল আমিন সকাল ১১টার দিকে মোহাম্মদ মুসা ওরফে
রাফিকে বাড়ীর পাশে খেলা করতে না দেখে রাফির বাবা সিএনজি চালক মোঃ শামীম
হোসেন ও মা গার্মেন্টকর্মী রাবেয়া খাতুনকে খবর দেন। অপহৃতের বাবা ও মা
ছেলে মোহাম্মদ মুসা ওরফে রাফিকে আত্বীয় স্বজন ও সম্ভাব্য স্থানে খুঁজে না
পেয়ে কালিয়াকৈর থানার পুলিশকে বিষয়টি জানান। সন্ধ্যার দিকে একই এলাকায়
ভাড়াবাড়ীতে বসবাসকারী মাহির উদ্দিন নামের এক যুবককে সন্দেহ হলে
এলাকাবাসী তাকে আটক করেন। পরে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার ব্যবহার
সন্দেহ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে উদ্ধার করে
থানায় নিয়ে যান।
কালিয়াকৈর থানার এসআই ফেন্সি বিশ্বাস জুয়েল বলেন, ঘটনাস্থল থেকে মহির
উদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অপহৃত শিশু মোহাম্মদ মুসা ওরফে
রাফিকে উদ্ধারের চেষ্টা চলছে।
projonmo21.com Popular bangla online newsportal