কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মাতৃমৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা জোরদারকরণ, প্রসবোত্তর রক্তরক্ষণ প্রতিরোধে ট্যাবলেট মিসোপ্রোস্টলের ব্যবহার বিষয়ক স্যাটেলাইট পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস আয়োজনে উপজেলা সরকারি হাসপাতালের কনফারেন্স হলরুমে এমসিএইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও পিপিডি’র কর্তৃপক্ষের বাস্তবায়নে দিনব্যাপী প্রশিক্ষণ ও অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, সংরক্ষিত ইউপি সদস্য, শিক্ষক, গণমাধ্যমকর্মী, কিশোর-কিশোরী, গর্ভবতী মা, সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে এ প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য কেন্দ্রে প্রসূতির ডেলিভারি নিরাপদ এবং প্রসব পরবর্তী রক্তক্ষরণে মিসোপ্রোস্টল ট্যাবলেট ব্যবহার প্রসূতির মৃত্যুর ঝুঁকি হ্রাস পায়। এ তথ্য তৃণমূলে পৌছে দেয়ার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ’র উপপরিচালক ও মাতৃস্বাস্থ্য প্রোগ্রাম ম্যানেজার ডা.মো.জাহাঙ্গীর আলম প্রধান, এমসিএইচ’র সহকারি পরিচালক ডা.আ.ন.ম. মোস্তফা কামাল মজুমদার, গাজীপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নেসা সিদ্দিক, সহকারী পরিচালক ফৌজি আসমা, গাজীপুর মাতৃসদনের এডিসিসি ডা.মো.জামাল হোসেন, পিপিডি’র কনসালটেন্ট ফাহিম ইসলাম সৌরভ, উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা.মো.মিজানুর রহমান, কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রোর গাইনী ডা.সানজিদা পারভীন, জামালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামাল ও সংরক্ষিত ইউপি সদস্য মনি রানী সাহা প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal