সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের সংসদ সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, ১৫ ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করা হয়েছিল, তখন অনেক সিনিয়র নেতাই বঙ্গবন্ধুর রক্তের উপর দিয়ে বেইমানি করে খুনি মুস্তাকের সাথে হাত মিলিয়ে ছিল। তখন তৃণমূলের কর্মীরা নিজেদের জীবন বাজী রেখে দলকে গুছিয়ে রেখেছিল। তৃণমূলের কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। তাই আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সকল নেতা-কর্মীদের এক হয়ে দলের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, জামাত-বিএনপি তখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে ইনশাল্লাহ আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে।
সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২৩জুন) বিকালে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে বিএনপি ও জামাতের লোক বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে। আমরা সেই সুযোগ তাদেরকে দিবো না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা সবাইকে নিয়ে তাদেরকে প্রতিহত করবো।
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, অর্থ সম্পাদক কাজী আশরাফুল ইসলাম মুনান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন ও উপজেলা আওয়ামী লীগসহ দলের সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal