আব্দুর রফিক,দৌলতপুর থেকে:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশক্রমে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে । ২২জুন বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসের সামনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর ফিরোজ । সহকারী শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম,প্রাথমিক শিক্ষক সমিতি দৌলতপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মুহসীন মিয়া,অফিস সহকারী শওকত হোসেন,অফিস সহায়ক উজ্জল হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১০০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয় ।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর ফিরোজ বলেন-মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই মানবজীবনের ছায়া স্বরূপ বলা হয়। বৃক্ষ সকল প্রাণীকূলের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর দেয় জীবনরক্ষাকারী অক্সিজেন। ফলে মানুষ এ জগতে বেঁচে থাকতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশে আমাদের দৌলতপুর উপজেলার ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal