সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেছেন, সালথা উপজেলায় শিক্ষার মান বাড়াতে হবে। আর শিক্ষার মান বাড়াতে হলে সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে আপনারা যারা শিক্ষক আছেন তাদেরকেই। শিক্ষা প্রতিষ্ঠানের যে কোন ধরনের প্রয়োজনের সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি।
টাকার অভাবে কোন শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হবে না। টাকার অভাবে যারা লেখাপড়া করতে পারছেন না তাদের লেখাপড়ার দায়িত্ব নেবে ফরিদপুরের জেলা প্রশাসক। বৃহস্পতিবার বেলা ১২ টায় ফরিদপুরের সালথা উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করা এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক, স্মার্ট ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হতে হবে।

স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে। স্কাউটস একটি নাম নয় এটি একটি আন্দোলন। ১৯০৮ সালে রবার্ট বেডেন পাওয়েল একটি আন্দোলনের মাধ্যমে এখন কিন্তু বিশাল বাহিনী হিসেবে পরিণত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মো: শামীমুল ইসলাম এল. টি, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলা শাখার সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সালথা থানার ওসি মো. শেখ সাদিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা স্কাউটসের সম্পাদক খায়রুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মিরাজ আলী প্রমুখ।
সালথা উপজেলা স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিলে সভা শেষে বাংলাদেশ স্কাউটস সালথা উপজেলা শাখার নতুন কমিটির ঘোষনা করা হয়। নতুন কমিটির সভাপতি পদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, কমিশনার পদে শিক্ষক মো. আব্দুর রহিম ও সাধারন সম্পাদক পদে শিক্ষক মো. আব্দুল কাদেরকে নির্বাচিত করা হয়েছে
projonmo21.com Popular bangla online newsportal