সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে বিআরডিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে বিআরডিবি’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি:

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্ঠি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির সুফল ভোগী সদস্যদের নিয়ে গাজীপুরের কালীগঞ্জে তিনদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৪০ প্রশিক্ষার্থীদের নিয়ে উপজেলা বিআরডিবি’র প্রশিক্ষণ হলরুমে গত মঙ্গলবার তিনদিনের প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিআরডিবি’র উপ-পরিচালক মো.আব্দুল হান্নান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এআরডিও ফাইজুল কবির মোড়ল ও যুথিকা ঘোষ, অপ্রধান শস্য বিশেষজ্ঞ মো.আব্দুল খালেক, উপজেলা বিআরডিবি’র হিসাবরক্ষক লিটন আহমেদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!