সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে ট্টেনের ধাক্কায় এক শিশু নিহত

কালীগঞ্জে ট্টেনের ধাক্কায় এক শিশু নিহত

 

 

মোঃআসাদুজ্জামান নুর, কালীগঞ্জ প্রতিনিধি:

 

ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কালীগঞ্জে এক শিশু নিহত হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে আড়িখোলা রেল ষ্টেশন সংলগ্ন বাঙ্গালহাওলা এলাকায়। নিহত শিশু ওমাইশা (৩) বাঙ্গাল হাওলা গ্রামের ছাফির উদ্দিনের কন্যা।

 

আড়িখোলা ষ্টেশন মাষ্টার আরমান হোসেন জানান, বিকেল চারটায় ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শিশু ওমাইশা নিহত হয়। এ ঘটনায় জিআরপি নরসিংদীকে জানালে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে।

 

জিআরপি’র এএসআই রকিবুল জানান, ট্রেন দূর্ঘটনায় নিহত শিশুর লাশ সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!