সর্বশেষ :
Home / সারাদেশ / শিবালয়,ঘিওর,দৌলতপুর বাসীর সাথে থাকতে চাই- এস এম জাহিদ

শিবালয়,ঘিওর,দৌলতপুর বাসীর সাথে থাকতে চাই- এস এম জাহিদ

 মানিকগঞ্জ প্রতিনিধি: আজ ২০ জুন মঙ্গলবার আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ -১ (শিবালয়, ঘিওর, দৌলতপুর) আসনে সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন মাহামুদ জাহিদ তিন উপজেলা তথা মানিকগঞ্জ ১ আসনের জনগণের সাথে মতবিনিময় করেছেন। দিনের শুরুতেই এস এম জাহিদ মানিকগঞ্জের শিবালয় উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও ঘিওর, দৌলতপুর, উপজেলার চর অঞ্চলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারাদেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। তার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে মানিকগঞ্জ-১ আসনের জনগণের সাথে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যদি নৌকা প্রতীকের মনোনয়ন দেন তাহলে আমি তিন উপজেলার সাধারণ জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আমি এর আগেও আপনাদের কাছে এসেছি আপনাদেরকে নিয়েই থাকতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!