সর্বশেষ :
;
Home / লিড নিউজ / সাবেক মেয়র জাহাঙ্গীরের গ্রেপ্তার ও বিচার দাবি

সাবেক মেয়র জাহাঙ্গীরের গ্রেপ্তার ও বিচার দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় টঙ্গীর চেরাগআলী এলাকায় প্রেস ক্লাবের সামনে ও স্টেশনরোডে গাজীপুর সর্বস্তরের জনগন ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য এবং নানা অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে এ মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি রশিদ ভুইয়া, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেএম নাসির, থানা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি সাইদুল হক প্রধান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ জঙ্গী, ৪৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহাজাদা লিটন, রাজিব মোল্লা, আরিফ খান, অনিক মোল্লা ও আল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;