নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদকে সামনে রেখে গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিকরা।
পুলিশ জানায়, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে দসড়ক অবরোধ করে গার্মেন্ট শ্রমিকরা।
সোমবার সকাল পৌনে ১১টা থেকে ১টা পর্যন্ত কোনাবাড়ী বাইমাইল এলাকায় ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা জানান, এর আগে রোববার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ বন্ধ করে কারখানার ভিতরে বিক্ষোভ করেন শ্রমিকরা।
ভক্সপপ….
শ্রমিক (৪)জন
পরে, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের আশ্বাসে বাসায় ফিরে যান।
সকালে শ্রমিকরা কর্মস্থলে এসে জানতে পারে আজ বেতন বোনাস দেবে না এমন সংবাদে আজও দ্বিতীয় দিনের মত ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
পরে খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থল আসেন।
মহাসড়ক অবরোধ করার প্রায় ঢাকা-টাংগাইল মহাসড়কের উভয় পাশে পাঁচ কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরে মহাসড়ক ব্যবহারকারীরা।
একপর্যায় আন্দোলনরত শ্রমিকদের
জিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রেজওয়ান আহম্মেদ জানান,
কর্তৃপক্ষ সাথে আলাপ করে জানান, লাঞ্চের পরে তাদের ওভারটাইম বিকাশের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
পরে আবার শ্রমিকরা বেতনের দাবীতে লাঞ্চের পরে সড়ক অবরোধ করেন। পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা,পরে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।
এখনো সড়কের দুই পাশে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal