সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কালীগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.হারুন অর রশীদ খান ও সহকারী পরিচালক মো.মনসুরুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মশালায় যুব উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন মো. ফারুক হোসেন ও মোহাম্মদ রানা।

পরে ৬ দিন বয়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষার্থীদের মাঝে সম্মানী ভাতা প্রদান করেন অতিথিবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, যুবকদের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে নিজের, সমাজের ও দেশের জন্য কাজ করতে হবে। যুবসমাজকে সামাজিক কর্মকান্ডে এবং স্বেচ্ছাসেবী কাজে জোরালো ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি রক্তদান কর্মসূচি, পলিথিন ব্যবহার বর্জন, বাল্যবিয়ে প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠন বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। এছাড়া বেকারত্ব বিমোচনে কাজ করে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। চাকরি নয় উদ্যোক্তা হয়ে নিজের ভাগ্যোন্নয়ন করে দেশের অর্থনীতি উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!