সর্বশেষ :
Home / সারাদেশ / আ’লীগ নেতার উপর হামলায় বাবা-ছেলেকে অভিযুক্ত করে থানায় অভিযোগ

আ’লীগ নেতার উপর হামলায় বাবা-ছেলেকে অভিযুক্ত করে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের উপর হামলার ঘটনায় রাতেই দোস মোহাম্মদ অপু নামের এক কমর্ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারকে প্রধান আসামী ও তার ছেলে ছাত্রলীগ নেতা স্বাধীন হোসেন দ্বীপকে তিন নম্বর আসামী করে ১৬ জনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত ৩০-৪০ জনের নামের একটি অভিযোগ দিয়েছেন। অপর দিকে হামলার ঘটনায় রোববার বিকেলে সফিপুরের বাস ভবনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার সংবাদ সম্মেলন করেন। এতে হামলার সাথে তিনি জড়িত নন বলেও দাবী করেন।

মামলার অভিযোগে জানা যায়,শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল পূর্ব নিধার্রিত চা চক্রের অনুষ্ঠানে গেলে রফিকুল ইসলাম তুষারের সমর্থিত উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও তুষারের বাবা মোঃ আদম আলীর নেতৃত্বে শতাধিক লোক দারালো অস্ত্র, লাঠিশোটা নিয়ে রেজাউল করিম রাসেলের উপর হামলা করে। এসময় রাসেলের দলীয় নেতাকমর্ীরা বাধা দিলে হামলাকারীরা কমর্ীদের উপর হামলা করে। এতে কমপক্ষে ১০ নেতাকমর্ী আহত হয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এঘটনার জের ধরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার তার সফিপুরস্থ বাস ভবনের নীচে তার ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, যারাই এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটিয়েছে তা নিন্দনীয়। তবে আমাকে জড়িয়ে নেতা রাসেল সাহেব যে বক্তব্য দিয়েছেন, তা সঠিক নয়। ঘটনার দিন আমি উত্তরার বাসায় ছিলাম। ঘটনা শুনে রাতে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অবগত হই। তিনি আরো বলেন, নেতা রাসেল সেখানে চা চক্রের নামে বিএনপির নেতা সাইজুদ্দিনের দলীয় লোক নিয়ে সভা করতে চেষ্টা করে। এসময় স্থানীয় আওয়ামীলীগের কমর্ীরা বাধা দিলে উভয়ের মধ্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নেতা রাসেল এর কমর্ীরাই দারোলো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে মহড়া দেওয়াতে এলাকায় আতংকের সৃষ্টি হয়। যা সামাজিক যোগাযোগে ভাইরাল হয়েছে। আমাদের মিথ্যা মামলা দেওয়ায় প্রতিবাদ ও নিন্দা জানাই। সংবাদ সম্মেলনে এসময় এ নেতার পাশে কোন দলীয় নেতাকমর্ীকে দেখা যায়নি।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলের পক্ষে এক কমর্ী বাদী হয়ে রাতেই একটি অভিযোগ দিয়েছেন।বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। (শব্দ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!