হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আসন্ন গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধর্মপাল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ নির্বাচনের মনোনয়ন ফরম জমাদেন প্রার্থীরা।
রবিবার ১৯ জুন ২০২৩ ইং তারিখ উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধর্মপাল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ নির্বাচনের মনোনয়ন ফরম
উৎসব মুখর পরিবেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আযমের কাছে জমা দেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আযম জানান আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য এই উপ নির্বাচনে
উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধর্মপাল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে উপ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দানের শেষদিনে গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ১ জন,এবং সতন্ত্র প্রার্থী ৬ জন সহ মোট ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন।
তারা হলেন আওয়ামী লীগের সাবেক অধ্যক্ষ জাহেদ আলী, সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান কামরুল আলম কবির,শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, গোলনা ইসরামীয়া মাদরাসার অধ্যক্ষ এ এফ এম মনসুর আলী,শাখোয়াত আলী,রফিকুল ইসলাম,
ও আজিজুল ইসলাম ।অপরদিকে ধর্মপাল ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৩ জন মনোনয়ন ফরম জমা দেন। তারা হলেন মোছাঃ ফাতেমা বেগম,মোঃ নেছার উদ্দিন, ও ভবেশ্বর বর্মন।
নির্বাচন অফিস জানায় উপ নির্বাচনের প্রার্থীদের যাছাই বাছাই সোমবার ২০ জুন ,প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জুন,
প্রতিক বরাদ্দ ২৭ জুন, ভোট গ্রহন ১৭ জুলাই।
গোলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের নির্বাচনে ১০ টি ভোট কেন্দ্রে ২১হাজার ৯শত ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১হাজার ২শত ৫৮, নারী ভোটার ১০হাজার ৬শত ৮৮ জন।
উল্লেখ যে, গোলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ও ধর্মপাল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারন সদস্য মোবারক আলী আকস্মিক মৃত্যু বরন করলে এ দুটি পদ শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। শুন্য ঘোষিত এ দুটি পদে আগামী ১৭ জুলাই উপ নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
তারই ধারাবাহিকতায় আজ মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন।আর এই শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন।
projonmo21.com Popular bangla online newsportal