সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী রাস্তা ধসে এলাকাবাসীর সম্পূর্ণ চলাচলের অনুপযোগী একমাত্র রাস্তাটি সংস্কার করে দিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন ও আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ।
গত ১১ জুন‘মাটির রাস্তায় বড় বড় গর্ত, জনগণের চলাচলে চরম দুর্ভোগ’শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশিত হলে সাড়া পড়ে। এই খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন দেখতে পেয়ে রাস্তাটি সংস্কারের জন্য আটঘর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগকে দায়িত্ব দেন। শনিবার (১৭ জুন) রাস্তাটি সংস্কার কাজ সম্পূর্ণ করা হয়।

এ ব্যাপারে আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ বলেন, বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ দেখার পরে
গত ১২ জুন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে রাস্তাটি সংস্কারের জন্য বলেন। তারপরের দিনে আমি রাস্তা সংস্কার কাজ শুরু করে শনিবার ১৭ই জুন কাজটি সম্পূর্ণ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, সংবাদটি দেখে আমি ও সংশ্লিষ্ট আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করি।
আপাতত গর্ত ভরাট করার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রাস্তাটি পাকাকরণের জন্য কাগজপত্র পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনগণের চাহিদার নিরিখে কাজ করে থাকেন। পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ও জেলা প্রশাসক স্যারের দিকনির্দেশনায় আমরা জনগণের ভোগান্তি দূর করার চেষ্টা করেছি। সংবাদকর্মীদের ধন্যবাদ জানায় এমন তথ্য উপস্থাপনের জন্য আর আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগকে ধন্যবাদ জানাই দ্রুততম সময়ে কাজটি সম্পন্ন করার ব্যবস্থা করায়। এভাবে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করলে কোন অঞ্চল পিছিয়ে থাকবে না।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, প্রতিবেদনটি নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। তিনি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরের কাজ শুরু করেন।
projonmo21.com Popular bangla online newsportal