হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ উদ্বোধন ।
শুক্রবার বিকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড সিংড়িয়া গোপালের স্কুল মাঠে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের বিনামূল্যে দর্জি প্রশিক্ষণ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার তুরিন আফরোজ।
সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন শৌলমারী ইউনিয়ন শাখার সভাপতি বসনু রায়
সংরক্ষিত ইউপি সদস্য শ্রীমতি বাসন্তী রানী রায়, ইউপি সদস্য লাল মোহন রায়,
সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
শিক্ষক, অনুকূল চন্দ্র রায় , রনজিৎ রায়, সুকুমার রায়, মিঠু রায়, বাবুল রায়, স্বপন রায় প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার তুরিন আফরোজ বলেন, নারী বান্ধব প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেশে, নারীরা কখন ই পিছিয়ে থাকবেনা। এই দর্জি প্রশিক্ষণের মাধ্যমে আমরা জলঢাকার মা-বোনদের স্বনির্ভর করে তুলতে সহায়তা করছি।
পরে প্রধান অতিথি দুটি ব্যাচে ৫০ জন করে মোট :১০০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ২৯ ও ৩০তম ব্যাচের দর্জি প্রশিক্ষন কার্যক্রম উদ্বোধন করেন।
projonmo21.com Popular bangla online newsportal