সর্বশেষ :
Home / সারাদেশ / মানিকগঞ্জের দৌলতপুরে ভোটার হালনাগাদ এর শুভ উদ্বোধন করলেন ইউএনও ইমরুল হাসান

মানিকগঞ্জের দৌলতপুরে ভোটার হালনাগাদ এর শুভ উদ্বোধন করলেন ইউএনও ইমরুল হাসান

 

মামুন আব্দুল্লাহ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের দৌলতপুরে ভোটার তালিকা ও তথ্য হালনাগাদ করনের কাজ ও তথ‍্য সংগ্রহ আজ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

আজ রবিবার ৪ঠা সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দৌলতপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে ভোটার তালিকা নিভূল করার লক্ষে চকমিরপুর ৬নং ওয়ার্ডে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন-উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া হোসেন, উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মমিনুল ইসলাম,সমবায় কর্মকর্তা মাকসুদ হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মহিদুর রহমান মুক্তা,যুবলীগের আহবায়ক হুমায়ন কবির শাওন, প্রেসক্লাবের আহবায়ক মো:শাহ আলম, খাদ‍্য নিয়ন্ত্রক অফিসার ফারজানা ইয়াসমিন,পাট কর্মকর্তা মামুন মিয়া,ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন প্রমুখ।

জানা গেছে, এবারের হালনাগাদে ২০০৭ সালের ১ জানুয়ারী পূর্বে যাদের জন্ম তাদের ভোটার তালিকায় অন্তরভূক্ত করা হবে। তালিকা থেকে যারা পূর্বে বাদ পড়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। উপজেলায় তথ্য সংগ্রহকারীগন ৩ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে তথ্য সংগ্রহ করবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!