সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ফরিদপুরের সালথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় মাঝারদিয়া ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় রামকান্তপুর ইউনিয়ন একাদশ। এসময় মাঠের চারপাশে হাজার দর্শক খেলা উপভোগ করেন।
সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মঙ্গলবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শেখ সাদিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal