সর্বশেষ :
Home / সারাদেশ / ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতা-কর্মীদের আনন্দ মিছিল

ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নেতা-কর্মীদের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সকল সদস্যদের স্বাগত জানিয়ে মঙ্গলবার বিকেলে তিন শতাধিক ছাত্রলীগের নেতাকমর্ী আনন্দ মিছিল করেছেন। আনন্দ মিছিলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস এলাকা থেকে বাজার প্রদক্ষিন শেষে কালিয়াকৈর বাস টার্মিনাল চত্ত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ছাত্রলীগের নব কমিটরি সভাপতি ইসতিয়াক কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আশিক দেওয়ান, সহসভাপতি লাবিবুর রহমান, নাঈমুল ইসলাম নাবিল ও যুগ্ম সাধারণ সম্পাদ অমিত হাসান হিমেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত ১০ জন উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ইসতিয়াক কবীরকে সভাপতি ও আশিক দেওয়ানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি কমিটি ঘোষণা করেন। এই কমিটি সততার সাথে দায়িত্ব পালন করে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!