কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার কাছে চাঁদা চাওয়ার অপরাধে ৫ জন সাংবাদিককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি কার্যালয়ে এসে ওই ৫ সাংবাদিক কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়ার দপ্তরে গিয়ে তাঁর কাছে অনৈতিক চাঁদা দাবি করে। পরে এসিল্যান্ড ওই সাংবাদিকদের জিজ্ঞাস করে কেন তাদের চাঁদা দিতে হবে ? এমন প্রশ্নে তারা কোনো ধরনের সদুত্তর দিতে না পারায় তাদের অফিসে আটক রেখে। পরে তাদের পত্রিকার আইডি কার্ড যাচাই বাছাই করে। এরপর দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় গণ উপদ্রব আইনে প্রত্যেকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড। অনাদায়ে আরোও ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।
দন্ডপ্রাপ্তরা হলেন বিটিভির খোঁজ খবর অনুষ্ঠান ও সাপ্তাহিক এশিয়া বার্তার সাব-এডিটর পরিচয়দানকারী সাংবাদিক মো.মনিরুজ্জামান (৫৪)। সে নেত্রকোনা জেলার নিউটাউন এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে। গাজীপুর জেলার পূবাইল করমতলা এলাকার বাহার আলী দেওয়ানের ছেলে মাজহারুল ইসলাম অনিক (২৪)। সে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ক্রাইম রিপোর্টার । টঙ্গী আরিচপুর এলাকার বাচ্চু সরকারের ছেলে সরকার নাইমুল ইসলাম সেলিম (৩৪)। সে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি । ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার সোয়াইবপুর গ্রামের ফখরুল ইসলামের মেয়ে রোজিনা আক্তার (১৯)। সে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার রিপোর্টার। টঙ্গী এরশাদ নগর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে কামরুজ্জামান রানা (২৪)। সে একই পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া বলেন, নিষেধাজ্ঞার পরেও উৎপাত অব্যাহত রাখায় এবং আমার কাছে চাঁদা চাওয়ায় ওই ৫ সাংবাদিককে কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রো গ- ১৪-৬৮৫২ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পর কালীগঞ্জ থানার এসআই সাব্বির হোসেন দন্ডপ্রাপ্তদের থানায় নিয়ে যায়।
projonmo21.com Popular bangla online newsportal