আ শাহাদাত হোসেন নোবেল,খুলনা প্রতিনিধি। কেসিসি নির্বাচন উপলক্ষ্যে মহানগর এলাকায় ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন কমিশনের চাহিদা মোতাবেক ভোট গ্রহণের দিন অর্থাৎ আগামী ১২ জুন (সোমবার) সাধারণ ছুটি ঘোষণা করা হলো। প্রসঙ্গত, আগামী ১২ জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে নগরীর ৩১টি ওয়ার্ডে ২৮৯টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ জন। এবারের নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রার্থী এবং ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৩৬ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ কাউন্সিলর পদে নগরীর ১৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের দুইজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শনিবার মধ্যরাতে শেষ হয়েছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনের সকল প্রচার-প্রচারণা। আগামীকাল সোমবার (১২ জুন) ইভিএমে ভোট গ্রহণ হবে। শনিবার প্রার্থীরা শেষ সময়ের বিরামহীন প্রচারণা চালিয়েছেন। বিরামহীন প্রচারণার শুক্রবারেও নানা প্রতিশ্র“তি আর ভোটের আবেদন নিয়ে নগরবাসীর দ্বারে দ্বারে ছুটে গেছেন প্রার্থীরা। পথসভা, কর্মীসভা ও গণসংযোগসহ নানা উপায়ে ভোটারদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত সময় পার করেছেন তারা। এদিকে, কেসিসি নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে শনিবার থেকে ১১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি, র্যা ব ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো খুলনা নগরীকে। সূত্র মতে, তফসিল ঘোষণার পর থেকেই আ’লীগের একক প্রার্থী হিসেবে তালুকদার আব্দুল খালেক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন। শক্ত প্রতিদ্বন্দ্বী না হলেও তার সাথে লড়ছেন জাতীয় পার্টির এস এম শফিকুল ইসলাম মধু, ইসলামী আন্দোলনের মোঃ আব্দুল আউয়াল, স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান (মুশফিক) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন। মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই না থাকলেও জমে উঠবে কাউন্সিলর নির্বাচন। ২৪ ও ১৩নং ওয়ার্ডে দু’জন কাউন্সিল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও লড়াই হবে অন্য সবগুলো ওয়ার্ডে। এবারের নির্বাচনে সাধারণ ৩১টি ও সংরক্ষিত ১০টি নিলে মোট ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা
projonmo21.com Popular bangla online newsportal