কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, উপজেলা পুষ্টি কমিটি, পুষ্টি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভাগ ও প্রতিষ্ঠানের সমন্বয়ে গাজীপুরের কালীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর বাস্তবায়নে হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এসএম মনজুর-এ-এলাহী, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, আরএমও ডা.রাজিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা অফিসার মো.শাহাদৎ হোসেন, উপজেলা ভেটেরিনারি অফিসার ডা.আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(সুপারভাইজার) জিনাত রেহানা শারমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইশরাত জাহান, উপজেলা খাদ্য পরিদর্শক মো.জাহাঙ্গীর আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো.আক্তারুজ্জামান, গণমাধ্যমকর্মী রফিক সরকার প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সাতদিনের নানা কর্মসূচি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে গ্রæপ ভিত্তিক পুষ্টি প্রতিযোগিতা ও পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। তৃতীয় দিন ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মসজিদে জুমার বয়ানে এবং অন্যান্য ধর্মীয় উপসনালয়ে স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে বিশেষ বার্তা প্রদান, কমপক্ষে ৩টি এতিমখানায় পুষ্টি বার্তা প্রদান এবং পুষ্টিকর খাবার পরিবেশন করা। চতুর্থ দিন মা ও শিশুদের পুষ্টিকর খাবার বিষয়ে অবহিতকরণে মা সমাবেশের আয়োজন এবং উন্নত মানের পুষ্টিকর খাবারের ব্যবস্থা।
পঞ্চম দিন পুষ্টি খাতে বর্তমান সরকারের সাফল্য ও শিশু পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ৬ষ্ঠ দিন উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রে সরকারি-বেসরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী,চিকিৎসক,মুক্তিযোদ্ধা, প্রবীণ সংগঠনের মুখপাত্র, প্রবীণ সুশীল ব্যক্তিত্ব ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিদের নিয়ে প্রবীণ পুষ্টি সেমিনারের আয়োজন করা হবে। সপ্তম দিন খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাদ্য ও নগর পুষ্টি বিষয়ক আলোচনা সভা ও পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
ঃ
projonmo21.com Popular bangla online newsportal