সর্বশেষ :
Home / সারাদেশ / গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার আর নেই

গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার আর নেই

 

জাহাঙ্গীর আলম সবুজ, মেহেরপুর প্রতিনিধি 
অনেক জনপ্রিয় গানের স্রষ্টা গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

গাজী মাজহারুল আনোয়ার (জন্ম: ২২ ফেব্রুয়ারি ১৯৪৩ — মৃত্যু: ৪ সেপ্টেম্বর ২০২২)ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি।

বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।গত কয়েকদিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন।গাজী মাজহারুল আনোয়ার।

গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২শে ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন।

২০ হাজার গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন। প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন ১৯৬৭ সালে আয়না ও অবশিষ্ট চলচ্চিত্রের জন্য। ১৯৬৭ সালে চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়ার পর থেকে কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও গান লেখাতেও দক্ষতা দেখান তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র নান্টু ঘটক ১৯৮২ সালে মুক্তি পায়। তার পরিচালিত চলচ্চিত্রের সংখ্যা ৪১ টি।

গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন।

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।] স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড লাভ করেন। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০।

বনানী কবরস্থানে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!