সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আজিজুর রহমান।

এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘ প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে।’ স্লোগান নির্ধারণ করা হয়েছে “ সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী অফিসার ডা.মো.ইউসুফ হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনিরুল ইসলাম শোভন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সানজিদা আহমেদ, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর বাক্কু, সাংবাদিক রফিক সরকার, শিক্ষার্থী আবিদুর রহমান নিশাদ প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ জহিরউদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো.শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইশরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, আমরা সবাই জানি পরিবেশ ও মানুষের মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে। সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষ যেমন একটু একটু করে তার পরিবেশ গড়ে তুলেছে, তেমনি সভ্যতার চরম লগ্নে এসে সেই মানুষই আবার তার পরিবেশকে নানা উপায়ে ধ্বংস করে চলেছে। ফলস্বরূপ,মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। তবে পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হলো সচেতনতার অভাব।

আর পরিবেশ দূষণের হাত থেকে বাঁচার জন্য যা করতে হবে তা হচ্ছে-বৃক্ষ নিধন নয়, বরং বৃক্ষরোপন করে এ পৃথিবীকে সবুজের সমারোহে ভরিয়ে দিতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে তা ফেলে মাটিতে পুঁতে ফেলতে হবে। আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চাই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!