সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ফরিদপুরের সালথায় ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সেই সাথে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার ২০৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে একটি করে ট্যাব বিতরণ করা হয়।
শনিবার (৩ জুন) দুপুরে জেলা পরিষদের হলরুমে এসব ল্যাপটপ ও ট্যাব বিতরণ করা হয়েছে। পিইডিপি-৪ এর আওতায় এসব ল্যাবটপ ও ট্যাব বিতরণের আয়োজন করেন উপজেলা শিক্ষা অফিস।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু ও উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
projonmo21.com Popular bangla online newsportal