সর্বশেষ :
;
Home / সারাদেশ / আ.লীগ সরকারের আমলেই শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে: লাবু চৌধুরী

আ.লীগ সরকারের আমলেই শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে: লাবু চৌধুরী

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি বলেছেন আওয়ামী লীগ সরকারের আমলেই শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

 

আজ শনিবার দুপুরে ফরিদপুরের সালথা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ৫৬ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সংবিধান অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে। যারা রাজনীতি করেন, তারা জনগণের সমর্থন নিয়ে কাজ করেন। জনগণ-ই ঠিক করবেন কাকে ক্ষমতায় রাখা উচিত। জনগণ তাকেই ক্ষমতায় আনবেন। পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই।

 

উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী।

 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমানসহ আওয়ামী লীগ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;