সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী প্রশিক্ষণ ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরপাট অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (১ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে এই পাটচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৮টি ইউনিয়ন হতে শতাধিক পাটচাষী প্রশিক্ষণ অংশ নেয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রায়না আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান, ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা: মো: মজিবর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো: লুৎফুল আমীন।
সালথা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইউডিএফ ইউজিডিপি কর্মকর্তা মো: রিফাত রিয়াজ, গট্টি ইউপি চেয়ারম্যান মো: হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা বলেন, পাট বর্তমানে কেবল দড়ি, চট বা বস্তা তৈরির আঁশ নয়। পাটের ব্যবহার এখন বহুমুখী বর্তমানে ২শত ৮১ ধরনের বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র থেকে শুরু করে উন্নত মানের শাড়ি, স্যুট,প্যান্ট এমনকি জিন্স বা ডেনিমও পাট থেকে তৈরি হচ্ছে। সর্বাধুনিক মডেলের গাড়ির বডি, ঢেউটিন সহ অন্যান্য উপাদান তৈরিতে কাঁচামাল হিসেবে ও ব্যবহার হচ্ছে বাংলাদেশের এই পাট।
এছাড়াও পাট ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তাই পাট চাষের উপর চাষীদের আগ্রহ বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একজন সরকার পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামুল্যে পাটবীজ, সার,বালাইনাশক,কৃষি যন্ত্রপাতি সরবরাহ সহ প্রকল্পের মাধ্যমে পাট চাষের উন্নত কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করছে।
projonmo21.com Popular bangla online newsportal