শাহাদাত হোসেন নোবেল, খুলনা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃষি বিশ্ববিদ্যালয় এর সভাপতি ও সামাজিক সংগঠন আলোর মিছিলের কৃষি বিষয়ক উপদেষ্টা ফজলে রাব্বী বাঁধন এর পিতা শেখ আকরামুজ্জামান স্যার (সাবেক সিনিয়র শিক্ষক, খুলনা জিলা স্কুল)হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ভোর ৫ টার সময় ইন্তেকাল করেছেন -ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাহে রাজেউন।
সেখ আকরামুজ্জামান এর নামাজের জানাজা কুশলা হাই স্কুল ময়দানে গতকাল আছর বাদ অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।সেখানে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ উজ্জ্বল শেখ, তেরখাদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো:কামরুজ্জামান জামাল, আরো উপস্থিত ছিলেন
পরিবেশ বাদী সংগঠন আলোর মিছিলের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, সাধারণ সম্পাদক আল মামুন সোহাগ, সাংগঠনিক সম্পাদক শেখ হাসিবুুর রহমান, রুপসার প্রতিনিধি শেখ মোঃ ইনামুল কবির, উপদেষ্টা শেখ শামীমুল ইসলাম (সাংবাদিক), আলোর মিছিলের উপদেষ্টা ড. হাফিজুর রহমান সানী, পরিচ্ছন্ন দিঘলিয়ার প্রতিষ্ঠাতা শেখ রিয়াজ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal