সর্বশেষ :
Home / সারাদেশ / রবিন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

রবিন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শিল্পকলা

একাডেমির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ” জুলিও কুরি ” পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন , রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি ও শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক আইয়ুব রানা, শিল্পকলা একাডেমির আজীবন সদস্য ডি এম এরশাদুল আলম। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্প কলা একাডেমিক শিক্ষার্থী নূপুর কর্মকার, অর্পিতা পাল, উৎসব কর্মকার ,পায়েল কর্মকার, শ্রেয়াস কর্মকার, ঐশী সাহা এছাড়া নৃত্য পরিবেশন করেন তোরা পাল, তোয়া, সারতী পাল,সামিয়া, সুষ্মিতা, এঞ্জেল রষ্ণী ।উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির শিক্ষক শিক্ষিকা কলাকৌশলী ও শিক্ষার্থীরা। উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!