শাহাদাত হোসেন নোবেল, খুলনা প্রতিনিধি:
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আবদুল খালেকের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকারের নেতৃত্বে দুই মেয়াদে ১০ বছর খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং ওয়ার্ড কমিশনার হিসেবে ১২ বছর দায়িত্ব পালন করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।খুলনা সিটি করপোরেশনকে সম্পূর্ন দূর্নীতিমুক্ত এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী স্মার্ট সিটি কর্পোরেশন গড়ার লক্ষ্যে শনিবার ২৭ মে, বিকাল ৫টায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেকের সাথে খুলনায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।স্বাধীনতা সাংবাদিক নির্বাচনী প্রচারণা কমিটির আহবায়ক ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ফারুক আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক।এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মোহাম্মদ আলী সনি, মামুন রেজা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আসাদুজ্জামান রিয়াজ, শেখ মো. সেলিম, এস এম ফরিদ রানা, শেখ রবিউল ইসলাম রাজিব, শেখ রাজিব সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal