নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কাালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকার একটি মাদ্রাসা থেকে একাধিক শিশু ছাত্র বলাৎকারের অভিযোগে শুক্রবার(২৬ মে) রাত নয়টার দিকে ইসমাইল হোসেন(৫৩) নামের মাদ্রাসা শিক্ষককে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ ।
আটককৃত ব্যক্তি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ।
এলাকাবাসী ও পুলিশ সূত জানায় আটককৃত ঐ শিক্ষক উপজেলার বক্তারপুর রেললাইন মাদ্রাসায় শিক্ষকতা করেন যারফলে বিভিন্ন সময় ঐ মাদ্রাসার একাধিক শিশুকে র্ধষণ করে ।এবং তাদেরকে কাউকে না বলতে র্ধষণকৃত ছাত্রদের হুমকি দিয়ে বলে কাউকে জানালে মেরে ফেলবে ।
তাই প্রানের ভয়ে ছাত্ররা চুপ থাকতেন ।কিন্তু দিন দিন ঐ শিক্ষকের পশুত্ব বাড়তেই থাকে ।
এদিকে ছাত্ররা র্নিমম অত্যাচার সইতে না পেরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা গিয়ে মাদ্রাসা কতৃপক্ষ ও এলাকাবাসীকে জানায় । এলাকাসীরা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ মাদ্রাসা শিক্ষককে আটককরে কালিয়াকৈর থানায় নিয়ে আসে ।এ ঘটনায় ঐ শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন । ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার এসআই জুয়েল আহম্মেদ ফেন্সি জানান ঐ মাদ্রাসার একাধিক শিশু বলাৎকারের অভিযোগে ইসমাইল হোসেন নামের এক শিক্ষককে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
projonmo21.com Popular bangla online newsportal