সর্বশেষ :
;
Home / সারাদেশ / সালথায় বীর মু‌ক্তি‌যোদ্ধা ব‌দিউজ্জামা‌নের কবর জিয়ারত করলেন শামা ওবা‌য়েদ

সালথায় বীর মু‌ক্তি‌যোদ্ধা ব‌দিউজ্জামা‌নের কবর জিয়ারত করলেন শামা ওবা‌য়েদ

 

সাইফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি: সদ্য চিরবিদায় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপার্সন করার প্রথম প্রস্তাবকারী ফরিদপুরের অবিভক্ত নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদে পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান মোল্লার কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

 

শুক্রবার বেলা ১২ টার দি‌কে মো: বদিউজ্জামান মোল্লার বা‌ড়ি‌তে যেয়ে প‌রিবা‌রের সদস‌্যদের খোঁজ খবর নিয়ে গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহু‌মের কবর জিয়ারত ক‌রেন শামা ওবায়েদ।

 

এসময় উপস্থিত ছি‌লেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপিত হুমায়ুন খা, অ্যাডভোকেট জাহিদ হাসান লাভলু, শাহীন মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহিনুর রহমান, খন্দকার খায়রুল বাশার আজাদ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান লিটন, সালথা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি কালাম বিশ্বাস, যুবদল নেতা এনায়েত হোসেন, কামরুল ইসলাম, মিরান হোসাইন, মাহফুজুর রহমান, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইসরাইল হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, মো: রাজ প্রমুখ।

 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. বদিউজ্জামান মোল্লা বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ভোররাতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত‌্যুকা‌লে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। এলাকায় তিনি একজন সৎ পরিচ্ছন্ন ও জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। মৃত‌্যুকা‌লে তিনি দুই স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।

 

বৃহস্পতিবার বাদ আসর উপজেলার সোনাপুর গ্রামের নিজ বাড়ির পাশে মোন্তারমোড়ে মরহুমের নামাজের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;